ডাঃ আবদুল্লাহ আল মারযূকDr. Abdullah Al Marjuqডাঃ মারযূকDr. Marjuq নাক · কান · গলা · থাইরয়েডENT · Thyroid · Head & Neck

পাবলিকেশনPublications

ডাঃ মারযূকের গবেষণাDr. Marjuq’s research

জার্নালে প্রকাশিত তাঁর গবেষণাপত্র। সাথে সহজ ভাষায় সারাংশ, মূল ফলাফল, পুরো গবেষণাপত্রের পিডিএফ আর জার্নালের লিংক।His papers in medical journals, with a plain-language summary, the key results, the full paper as a PDF and a link to the journal.

সর্বশেষ: জুন ২০২৬ · বারিন্দ মেডিকেল কলেজ জার্নালLatest: June 2026 · Barind Medical College Journal
পিডিএফ খুলুনOpen the PDF
  • অরিজিনাল রিসার্চ আর্টিকেলOriginal research article
  • ওপেন অ্যাক্সেসOpen access

Comparison of Outcome of Inferior Turbinoplasty and Submucosal Diathermy

বাংলায়: ইনফেরিয়র টারবিনোপ্লাস্টি ও সাবমিউকোসাল ডায়াথার্মির ফলাফলের তুলনা

Abdullah Al Marjuq*, Ummul Fatema Karim Biva, Rajat Kanti Sarker, Shahin Sultana Shimu, SM Shohan Reza, Md Mozammel Hossen

* ডাঃ মারযূক এই গবেষণাপত্রের প্রথম লেখক ও করেসপন্ডিং অথর।* Dr. Marjuq is the paper’s first and corresponding author.

জার্নালJournal
Barind Medical College Journal (BMCJ)
সংখ্যাIssue
খণ্ড ১২, সংখ্যা ১, পৃষ্ঠা ১৪৪–১৫০Vol. 12, Issue 1, pp. 144–150
প্রকাশPublished
১ জুন ২০২৬1 June 2026
প্রকাশকPublisher
বারিন্দ মেডিকেল কলেজ, রাজশাহীBarind Medical College, Rajshahi

সাইটেশনHow to cite

Al Marjuq A, Biva UFK, Sarker RK, Shimu SS, Reza SMS, Hossen MM. Comparison of Outcome of Inferior Turbinoplasty and Submucosal Diathermy. BMCJ. 2026;12(1): 144-150.

ওপেন অ্যাক্সেস: ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন ৪.০ (CC BY 4.0) লাইসেন্সে প্রকাশিত। লেখক ও জার্নালের নাম উল্লেখ করে যে কেউ গবেষণাপত্রটি পড়তে ও শেয়ার করতে পারেন।Open access under the Creative Commons Attribution 4.0 licence (CC BY 4.0): anyone may read and share the paper, crediting the authors and the journal.

সহজ ভাষায়In plain words

গবেষণাটি
কী বলে
What the
study says

রোগী ও তাঁদের পরিবারের জন্য গবেষণাপত্রের মূল কথা, সংক্ষেপে।The main points of the paper, in short, for patients and their families.

এই গবেষণার গল্পThe story behind it
  1. প্রশ্নThe question

    নাক বন্ধ হওয়ার একটি সাধারণ কারণ নাকের ভেতরের ইনফেরিয়র টারবিনেট বড় হয়ে যাওয়া। ওষুধে কাজ না হলে অপারেশন লাগে। এর বহুল ব্যবহৃত দুটি পদ্ধতি হলো ইনফেরিয়র টারবিনোপ্লাস্টি ও সাবমিউকোসাল ডায়াথার্মি। কোন পদ্ধতির ফল ভালো, সেটিই ছিল প্রশ্ন।A common cause of a blocked nose is an enlarged inferior turbinate inside the nose. When medicines don’t help, an operation is needed, and two widely used ones are inferior turbinoplasty and submucosal diathermy. The question was which one works better.

  2. যেভাবে করা হয়েছেHow it was done

    গবেষণাটি হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা ও হেড-নেক সার্জারি বিভাগে, জুলাই ২০২২ থেকে ডিসেম্বর ২০২৩ পর্যন্ত। নাকের হাড় বাঁকা থাকায় যাঁদের সেপ্টাল সার্জারির সাথে টারবিনেট ছোট করার অপারেশন হয়েছে, এমন ১১৪ জন রোগী এতে ছিলেন; প্রতিটি পদ্ধতিতে ৫৭ জন। অপারেশনের ১ সপ্তাহ, ৩ সপ্তাহ ও ৩ মাস পর তাঁদের ফলো-আপ করা হয়।The study took place in the Department of Otolaryngology and Head–Neck Surgery at Dhaka Medical College Hospital, from July 2022 to December 2023. It included 114 patients who had septal surgery for a deviated septum together with turbinate reduction, 57 with each method. They were followed up 1 week, 3 weeks and 3 months after the operation.

  3. যা পাওয়া গেছেWhat it found

    দুই পদ্ধতিতেই রোগীদের উপকার হয়েছে। তবে শেষ ফলো-আপে টারবিনোপ্লাস্টি করা রোগীদের নাক বন্ধ আর হাঁচি বেশি কমেছে, তাঁদের সন্তুষ্টিও বেশি ছিল। অপারেশনের পর জটিলতা হয়েছে টারবিনোপ্লাস্টিতে ৯.৫% আর ডায়াথার্মিতে ১৫.৩% রোগীর; এই পার্থক্য পরিসংখ্যানগতভাবে উল্লেখযোগ্য নয়। টারবিনোপ্লাস্টি করতে অবশ্য সময় কিছুটা বেশি লাগে, রক্তক্ষরণও সামান্য বেশি হয়।Both operations helped. At the final follow-up, patients who had turbinoplasty had less nasal blockage and less sneezing, and they were more satisfied. Complications after surgery occurred in 9.5% of turbinoplasty patients and 15.3% of diathermy patients, a difference that was not statistically significant. Turbinoplasty takes a little longer, with slightly more bleeding during the operation.

  4. উপসংহারConclusion

    দুটি পদ্ধতিই কার্যকর। তবে ইনফেরিয়র টারবিনোপ্লাস্টির ফল বেশি নির্ভরযোগ্য, নাকের ভেতরের আবরণ (মিউকোসা) ভালোভাবে রক্ষা পায়, অপারেশনের পর ভোগান্তি কম হয় আর রোগীর সন্তুষ্টি বেশি।Both methods work. But inferior turbinoplasty gives more predictable results, better preserves the lining of the nose (the mucosa), causes less trouble after the operation and leaves patients more satisfied.

এই সারাংশ শুধু জানার জন্য। কোন চিকিৎসা আপনার জন্য উপযুক্ত, তা ডাক্তার পরীক্ষা করে ঠিক করবেন।This summary is for information only. Which treatment is right for you is decided by the doctor after an examination.

ফলাফল এক নজরেResults at a glance

দুই অপারেশন,
পাশাপাশি
Two operations,
side by side

প্রতিটি দলে ৫৭ জন রোগী। সংখ্যাগুলো গবেষণাপত্রের টেবিল ৩, ৪, ৫ ও ফিগার ১ থেকে নেওয়া।57 patients in each group. The figures are from Tables 3, 4 and 5 and Figure 1 of the paper.

  • ইনফেরিয়র টারবিনোপ্লাস্টিInferior turbinoplasty
  • সাবমিউকোসাল ডায়াথার্মিSubmucosal diathermy
  1. শেষ ফলো-আপে নাক বন্ধNasal blockage at the final follow-up

    গড় গ্রেড, ০ থেকে ৩ · যত কম তত ভালো · পার্থক্য উল্লেখযোগ্য (p < 0.001)Average grade from 0 to 3 · lower is better · significant difference (p < 0.001)

    টারবিনোপ্লাস্টিTurbinoplasty০.৩৬0.36
    ডায়াথার্মিDiathermy১.০৩1.03
  2. শেষ ফলো-আপে হাঁচিSneezing at the final follow-up

    গড় গ্রেড, ০ থেকে ৩ · যত কম তত ভালো · পার্থক্য উল্লেখযোগ্য (p < 0.001)Average grade from 0 to 3 · lower is better · significant difference (p < 0.001)

    টারবিনোপ্লাস্টিTurbinoplasty০.৯৮0.98
    ডায়াথার্মিDiathermy১.৭৮1.78
  3. রোগীর সন্তুষ্টিPatient satisfaction

    গড় স্কোর, ৫-এর মধ্যে · যত বেশি তত ভালো · পার্থক্য উল্লেখযোগ্য (p < 0.001)Average score out of 5 · higher is better · significant difference (p < 0.001)

    টারবিনোপ্লাস্টিTurbinoplasty৩.৯৮3.98
    ডায়াথার্মিDiathermy২.৮৭2.87
  4. অপারেশনের পর জটিলতাComplications after surgery

    কত শতাংশ রোগীর হয়েছে · পার্থক্য উল্লেখযোগ্য নয়Share of patients · the difference is not significant

    টারবিনোপ্লাস্টিTurbinoplasty৯.৫%9.5%
    ডায়াথার্মিDiathermy১৫.৩%15.3%
  5. অপারেশনের গড় সময়Average operation time

    মিনিটMinutes

    টারবিনোপ্লাস্টিTurbinoplasty৪২মিনিট42min
    ডায়াথার্মিDiathermy৩৪মিনিট34min

গ্রেড যত কম, উপসর্গ তত কম। p-এর মান ০.০৫-এর কম হলে পার্থক্যকে পরিসংখ্যানগতভাবে উল্লেখযোগ্য ধরা হয়।The lower the grade, the milder the symptom. A difference counts as statistically significant when p is below 0.05.

সিরিয়ালSerial

কল করে সিরিয়াল নিনCall to book a serial

প্রতিটি চেম্বারের সিরিয়াল নম্বর আলাদা। যে চেম্বারে দেখাবেন, সেই চেম্বারের নম্বরে কল করুন।Each chamber has its own serial number. Call the number for the chamber you want to visit.

    ডাক্তারকে হোয়াটসঅ্যাপে মেসেজMessage the doctor on WhatsApp+880 1839-760086

    এই নম্বরে শুধু হোয়াটসঅ্যাপে মেসেজ করা যাবে, কল করা সম্পূর্ণ নিষেধ।WhatsApp messages only. Please don't call this number.

    ফেসবুক পেজে মেসেজMessage the Facebook pageDr. Marjuq – Your Guide to Better ENT Health

    প্রেসক্রিপশনের ছবি তুলে লিখিত বা ভয়েস মেসেজ দিন। অ্যাডমিন দ্রুত স্যারকে জানাবেন, স্যার উত্তর দেবেন। (কল দেওয়া নিষেধ)Send a photo of your prescription with a written or voice message. The page admin passes it to the doctor quickly and he will reply. (Please don't call.)

    কোন চেম্বারের সিরিয়াল?Which chamber?

    প্রতিটি চেম্বারের সিরিয়াল নম্বর আলাদা। নম্বরে চাপ দিলেই কল হবে।Each chamber has its own serial numbers. Tap a number to call.